আবুধাবিতে মেয়র মহিউদ্দীন স্মরণে শোক সভা
চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দীন চৌধুরীর মৃত্যুতে শোক সভা করেছে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ আবুধাবি কেন্দ্রীয় কমিটি।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে আবুধাবির জাফরি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি শেখ রুহুল আমিন ও সঞ্চালনা করেন মোহাম্মদ সেলিম উদ্দিন।
সভায় প্রধান অতিথি ছিলেন শেখ খালিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক অধ্যাপক আবু তাহের।
বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবির ভারপ্রাপ্ত সভাপতি শওকত আকবর, সাধারণ সম্পাদক নাসির তালুকদার, জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রজন্ম বঙ্গবন্ধু আবুধাবির সভাপতি এস এম রফিকুল ইসলাম।
শোক সভায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা নুরুল আমিন, সহ সভাপতি লুতফুর রহমান, নাসির উদ্দীন ও রবিউল হোসেনসহ আরও অনেকে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলন। এতে শেখ রুহুল আমিনকে সভাপতি ও মোহাম্মদ সেলিম নেওয়াজকে সাধারণ সম্পাদক করে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ আবুধাবির ৪৬ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন লাভ করে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
