জেদ্দায় বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের আলোচনা
সৌদি আরবের জেদ্দায় ‘বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ’ মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার জেদ্দার কিলো আশারার একটি ভিলাতে এ সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মার্শাল কবির পান্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কোরবান আলী বিশ্বাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আতাউর রহমান মাসুদ, সদস্য সচিব নূরুজ্জামান, রাজু, বেলায়েত সিকদার, শরীফ খন্দকার, মেজবাহ সিকদার, কামরুজ্জামান, ইসহাক নীরব, নুরুজ্জামান, নেয়ামত উল্লাহ, সেলিম রেজা, আবু বকর পারভেজ, বজলুল রহমান, আবদার হোসেন ও জসিম উদ্দিন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
