কুয়েতে বাংলাদেশ দূতাবাসের পিঠা উৎসব
কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আয়োজিত এ পিঠা উৎসব উদ্বোধন করেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস. এম আবুল কালাম।
এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সায়েদা সুলতানা কামাল, শ্রম কাউন্সিলর আব্দুল লতিফ খাঁন, দূতালয় প্রধান ও প্রথম সচিব মোহাম্মদ আনিসুজ্জামান, ভিসা ও পাসর্পোট প্রথম সচিব জহিরুল ইসলাম খাঁন, সোনালী ব্যাংক কুয়েত প্রতিনিধি সাফায়েত হোসেন পাটোয়ারী, প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান ও সাজেদুল ইসলাম।
প্রায় ৪০টি স্টলে প্রবাসী বাংলাদেশিরা নিজেদের তৈরি নানা রকম পিঠা, মিষ্টান্ন খাবার ও কেকসহ ২৬ রকমের ভর্তা নিয়ে আসেন। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসবে অংশগ্রহণকারীদের সম্মাননা দেওয়া হয়।
আয়োজকদের মধ্যে অন্যতম রফিকুল ইসলাম ভুলু, আবদুল হাই, আবদুল কাদের ও আতিকুর রহমান জানান, প্রতি বছর আমাদের এই আয়োজন প্রবাসে নতুন প্রজন্মকে বাংলার ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
