চট্টগ্রামের মেয়র নাছিরকে ডেনমার্কে অভ্যর্থনা
চট্টগ্রামের মেয়র আ.জ.ম নাছিরকে কোপেনহেগেন বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছে ডেনমার্কে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
স্থানীয় সময় বৃহস্পতিবার মেয়র নাছির সফরসঙ্গী চট্টগাম মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়াজ এলিটের সাথে বিমানবন্দজরে নামলে এ অভ্যর্থনা জানানো হয়।
এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু, সাধারণ সম্পাদক বিদ্যুৎ বড়ুয়া, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইউসুফ, হিল্লোল বড়ুয়া, ডেনমার্ক ছাত্রলীগ সভাপতি ইফতেখার সম্রাট, আসাদুজ্জামান, জুয়েল, বখতিয়ারসহ আরও অনেকে।
এক সরকারি সফরে দুই দিনের জন্য ডেনমার্ক কোপেহেগেনে এসেছেন চট্টগ্রামের মেয়র আ.জ.ম নাছির। এ সফরে তিনি কোপেনহেগেনের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন বলে জানানো হয়েছে। ৩১ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
