আরব আমিরাতে বিজয় দিবসের আলোচনা
সংযুক্ত আরব আমিরাতে আল আইন জেলা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় বুধবার রাতে সুপার রেস্টুরেন্টে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী রুস্তম আলী।
সাধারণ সম্পাদক এম এ হান্নান হিরোর পরিচালনায় আমিরাত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এছাড়া আরও উপস্থিত ছিলেন আল আইন যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ ভূঁইয়া, আল আইন বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক আবদুল গফুর, আবু তাহের মাতব্বর, প্রচার সম্পাদক শামসুল করিম জাহাঙ্গীর, তথ্য সম্পাদক এম এ আজিজ রাজু ও সহ সম্পাদক মিলন আহমদ।
সাংস্কৃতিক সম্পাদক ঊর্মি হাওলাদারের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
