২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাতারে প্রবাসীদের জন্য ভ্রাম্যমাণ পাসপোর্ট সেবা

কাতারে প্রবাসী বাংলাদেশিদের কাছে পাসপোর্ট সেবা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ সেবা চালু করতে যাচ্ছে দেশটিতে বাংলাদেশ দূতাবাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মামুন সন্দ্বীপ, কাতারের দোহা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2017, 05:06 PM

Updated : 11 Oct 2022, 02:53 PM

স্থানীয় সময় শুক্রবার সকালে আল শামাল শহরের ঝিনুক রাউন্ড অ্যাবাউন্টের সন্দ্বীপ রেস্টুরেন্ট থেকে এ কার্যক্রম চালু হবে বলে দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দূতাবাসের পাসপোর্ট বিভাগের প্রথম সচিব নাজমুল হাসান জানান, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার কাতারের বিভিন্ন এলাকায় গিয়ে ভ্রাম্যমাণ কেন্দ্র স্থাপন করে সেবা দেওয়া শুরু করবে দূতাবাস। 

তিনি বলেন, “কর্মব্যস্ততার কারণে অনেক প্রবাসী দূতাবাসে এসে পাসপোর্ট আবেদন করার সময় পান না। আমরা প্রবাসী অধ্যুষিত এলাকাগুলোতে সাপ্তাহিক ছুটির দিন সরাসরি গিয়ে পাসপোর্ট আবেদন গ্রহণ, পাসপোর্ট বিতরণ ও পাসপোর্ট সংক্রান্ত অন্যান্য সেবা তাৎক্ষণিকভাবে দেবো।”

মোবাইল পাসপোর্ট সেবা প্রতি সাপ্তাহে কোন কোন এলাকাতে দেওয়া হবে এ তথ্য দূতাবাসের ওয়েবসাইট ও দূতাবাসের ফেইসবুক পেইজে দেওয়া হবে বলে জানান তিনি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!