সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ বাংলাদেশি।
নিহত ব্যক্তির নাম জামাল উদ্দিন (৩৬)। তার বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায়, পিতা গোলাম নবী।
আহতরা হলেন- মানিকগঞ্জের আব্বাস, ময়মনসিংহের শাজাহান ও নারায়ণগঞ্জের দেলোয়ার।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে রিয়াদ থেকে দাম্মাম ফেরার পথে একটি ট্রেইলারের সঙ্গে সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত দেলোয়ার জানান, “দাম্মামের স্রাকো কোম্পানিতে গাড়িচালক হিসেবে কাজ করতেন জামাল উদ্দিন। দুর্ঘটনার সময় জামালউদ্দিনই গাড়ি চালাচ্ছিলেন।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
