২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে প্রবাসীদের পিঠা উৎসব

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পিঠা উৎসব করেছেন অঙ্গরাজ্যটিতে বসবাসরত বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2017, 02:01 PM

Updated : 11 Oct 2022, 02:53 PM

রোববার নিউ ইয়র্কের ব্রঙ্কসে স্টার্লিং-বাংলাবাজার এলাকায় ‘গোল্ডেন প্যালেস’ মিলনায়তনে এ উৎসবের আয়োজন করে প্রবাসী সংগঠন ‘রঙধনু সোসাইটি’।

উৎসব কমিটির আহ্বায়ক ইসলাম দিলসাদের সভাপতিত্বে ও রেজা আব্দুল্লাহর পরিচালনায় এর উদ্বোধন করেন শেরপুর জেলা সমিতির সভাপতি আলাউদ্দিন পলাশ।

স্বাগত বক্তব্য দেন উৎসব কমিটির সদস্য সচিব সরকার আব্দুল মতিন।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার।

তিনি  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শেকড়ের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত রাখতে এমন আয়োজনের গুরুত্ব অপরিসীম। ব্রঙ্কসে আমরা প্রায়ই বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন পর্বের আয়োজন করে থাকি। তবে রঙধনুর এ আয়োজনে সবাইকে বেশ প্রাণবন্ত মনে হচ্ছে।”

প্রবাসীরা জানান, উৎসবে পাটিসাপটা, ভাপা পিঠা, তেলে পিঠা, চিতই পিঠা, দুধ পিঠা, ছানার সন্দেশ, পাকুন পিঠা, মাংশের পিঠা, নারিকেল পুলি, চুপতি পিঠা, ঝাল পিঠা, ডাল পাকন ও ডালপুরিসহ প্রায় ৩৫ রকমের পিঠা পাওয়া যায়।

উৎসবে ছিল যাদু প্রদর্শনী ও সঙ্গীতানুষ্ঠান। গান শোনান শিল্পী কৃষ্ণা তিথী, আফজাল হোসেন ও সুমন।

আরও উপস্থিত ছিলেন- অধ্যাপক হাবিবুল্লাহ, ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটির সভাপতি সালেহ উদ্দিন সাল, কমিউনিটি কর্মী মো. তোফাজ্জল হোসেন, বখতিয়ার রহমান খোকন, মো. ইকবাল হোসেন, সাদিকুর রহমান, তাসলিমা আহমেদ, উদযাপন কমিটির যুগ্ম সদস্য সচিব দরবার সফিক, আল মামুন সরকার, রবিউল ইসলাম, আব্দুল মতিন সরকার ও খোরশেদ আলম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!