২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে বাংলা মেলা ডিসেম্বরের শেষে

অস্ট্রেলিয়া প্রবাসীদের সংগঠন ‘আমরা বাংলাদেশি’র উদ্যোগে ‘মিউচুয়াল হোমস বাংলা মেলা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিসেম্বরের শেষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়ার সিডনি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2017, 01:47 PM

Updated : 19 Aug 2022, 06:15 PM

স্থানীয় সময় ৩০ ডিসেম্বর শনিবার সিডনির ল্যাকাম্বার ওয়ালি পার্কে এ মেলা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এবারের মেলার পৃষ্ঠপোষক হিসেবে অস্ট্রেলিয়ার নির্মাতা প্রতিষ্ঠান মিউচুয়াল হোমস আছে। তাই এ বছর মেলার নাম ‘মিউচুয়াল হোমস বাংলা মেলা’ রাখা হয়েছে।

আয়োজক কমিটি আরও জানান, গত বছরের মতো এবারও গ্রাম-বাংলার চিত্র ও চিত্র প্রদর্শনী থাকবে। পাশাপাশি এবার নতুন যোগ হবে শিশুদের জন্য অনুষ্ঠান ‘এসো বিজয়ের গল্প শুনি’। এখানে বিজয়গাঁথা শোনাবেন বাংলাদেশ থেকে আগত ও সিডনি প্রবাসী মুক্তিযোদ্ধারা।

প্রতিযোগিতা ‘এসো বিজয় সাজে সাজি’র সহায়তায় থাকবে ‘গো ইভেন্টস’। এছাড়া আরও থাকছে সবার জন্য উন্মুক্ত চিত্রাঙ্কন কর্মশালা। চিত্রাঙ্কন শেখাবেন শিল্পী পার্থবালা।

এছাড়া প্রতি বছরের মত এবারও থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা- ‘এসো বিজয় রঙে আঁকি’। অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য দুটি সার্টিফিকেটসহ ছোট একটি পুরস্কার থাকবে। এছাড়াও বিজয়ীদের জন্য থাকবে বিশেষ পুরস্কার। এতে সহায়তা করছে ‘বাংলা আর্ট এক্সিবিশন’ বলে জানায় আয়োজক কমিটি।

আয়োজক কমিটি জানায়, মেলায় মিউচুয়াল হোমসের সৌজন্যে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। এতে প্রথম পুরস্কার থাকবে স্যামসাং গালাক্সি ৮+ মোবাইল ফোন, দ্বিতীয় পুরস্কার থাকবে আইপ্যাড ওয়াই ফাই ৩২গিগ ও তৃতীয় পুরস্কার থাকবে স্যামসাং গালাক্সি ট্যাব১৬ গিগ।