২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রিয়া আওয়ামী লীগের বিজয় দিবস পালন

বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৪৬ বছর পূর্তি ও বিজয় দিবস পালন করেছে অস্ট্রিয়া আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আনিসুল হক, অস্ট্রিয়ার ভিয়েনা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2017, 07:50 PM

Updated : 11 Oct 2022, 02:52 PM

রোববার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির রাজধানী ভিয়েনার বাংলা বাজার হলে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবিরের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম. নজরুল ইসলাম।

তিনি বলেন, “বঙ্গবন্ধু আমাদের বাংলাদেশ দিয়েছেন। আর বাংলাদেশে আজকে রাজনৈতিক ও আর্থসামাজিক উন্নয়ন অগ্রযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা বায়েজিদ মীর।

বক্তব্য দেন- জাতিসংঘের আন্তর্জাতিক আনবিক সংস্থার কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন, কমিউনিটি নেতা আবিদ হোসেন খান তপন, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল জলিল, আকতার হোসেন, একেএম সওকত আলী, রুহি দাস সাহা, এমরান হোসেন, মুক্তিযোদ্ধা সিরাজ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন।

অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে ছিল কবির ও সাবিরার উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে গান শোনান প্রবাসী শিল্পী পূর্ণা, প্রিমা, অয়ন, প্রজ্ঞা, প্রভা, ফিয়ানা, ঈশিতা, এথিনা, আনিকা, লিয়ানা ও সিমন।

তবলায় ছিলেন বিশ্বজিদ ঘোষ, মিউজিকে ছিলেন অনান্দ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!