২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তি

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের পাসপোর্টের আবেদন গ্রহণ ও প্রদানের স্থান পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক আহমদ খান, মালয়েশিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2017, 12:13 PM

Updated : 11 Oct 2022, 02:52 PM

দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সময় মঙ্গলবার থেকে নতুন ঠিকানায় প্রবাসীদের জন্য পাসপোর্ট ও ট্রাভেল পাসের সকল কার্যক্রম চলবে। নতুন ঠিকানা: বাড়ি নং-১৬৬, জালান বেসার, পেকান আম্পাং, সেলেংগর (আম্পাং ট্রেন স্টেশনের কাছে)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন ভবনের প্রথম তলায় ট্রাভেল পাস প্রদান, দ্বিতীয় তলায় পাসপোর্ট রি-ইস্যু ও নতুন এনরোলমেন্ট, তৃতীয় তলায় পাসপোর্ট ডেলিভারি স্লিপ জমা ও তথ্য সেবা এবং চতুর্থ তলায় পাসপোর্ট বিতরণের কার্যক্রম চলবে।

উপরে উল্লেখিত কার্যক্রম ছাড়া হাই কমিশনের বাকি সকল কার্যক্রম কুয়ালালামপুরে জালান পাহাং-এ অবস্থিত বাংলাদশ হাই কমিশনের মূল অফিসেই চলবে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!