সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার যুক্তরাষ্ট্রে
যুক্তরাষ্ট্রে সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার করেছে বাংলাদেশিসহ এশিয়ান অভিবাসীদের আইটি সেক্টরে সহযোগিতাকারী প্রতিষ্ঠান ‘পিপলএনটেক’।
স্থানীয় সময় শুক্রবার ভার্জিনিয়ায় আয়োজিত এ সেমিনারে প্রধান বক্তা ছিলেন কানাডা থেকে আসা আইটি বিশেষজ্ঞ নিজাম মাহমুদ।
নিজাম মাহমুদ সাইবার সিকিউরিটি বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন। শিগগিরই পিপলএনটেক সাইবার সিকিউরিটি কোর্স শুরু করতে যাচ্ছে, যেখানে ‘কম্প টিআইএ সার্টিফিকেশন’-এর জন্য সম্পূর্ণ প্রস্তুতি দেওয়া হবে বলে জানান তিনি। নিজাম মাহমুদ বক্তব্য শেষে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।
সেমিনারে পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিফ তার বক্তব্যে সাইবার সিকিউরিটির গুরুত্ব, ভবিষ্যৎ ও চাকরিক্ষেত্রে এর ব্যাপক চাহিদার কথা উল্লেখ করেন।
সমাপনী বক্তব্যে পিপলএনটেকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আবুবকর হানিফ বলেন, “বর্তমান পৃথিবীর প্রধান এবং অবিচ্ছেদ্য অংশ হিসেবে সকলেই এ বিষয়ে দক্ষতা অর্জন করা অবশ্য কর্তব্য। সাম্প্রতিক সময়ে দুর্বৃত্তরা নানাভাবে যুক্তরাষ্ট্র, বাংলাদেশসহ বিভিন্ন দেশের কম্পিউটার হ্যাক করে ভয়ংকর পরিস্থিতি তৈরি করে। অনেক একাউন্ট থেকে শত শত কোটি ডলারও সরিয়ে নেয় ঐ দুর্বৃত্ত চক্র।”
পিপলএনটেক নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে দক্ষ আইটি জনশক্তি গড়ার কাজে নিয়োজিত রয়েছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শাহিদা চিমা, মোহাম্মাদ আজাদ, শাহিদ চৌধুরী।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
