জর্জিয়া আ.লীগের নতুন নেতৃত্ব গঠনের আহ্বান
জর্জিয়া আওয়ামী লীগের নতুন নেতৃত্ব গঠনের আহ্বান জানিয়েছেন বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী হোসেন ও সাধারণ সম্পাদক মাহমুদ রহমান।
গত ৩০ নভেম্বর কার্যকরী কমিটির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষিতে নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বিদায়ী কমিটির এ দুই কর্মী।
বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী হোসেন ও সাধারণ সম্পাদক মাহমুদ রহমান এক যুক্ত বিবৃতিতে বলেন, “২০১৪ সালে গঠিত দলের কার্যনির্বাহী কমিটির মেয়াদ ২০১৭ সালের নভেম্বর মাসে শেষ হইয়াছে এবং মেয়াদ শেষে আমরা যথাসময়ে নতুন কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করিতে পারি নাই। এমতাবস্থায় দলের মেয়াদ উত্তীর্ণ কার্যনির্বাহী কমিটির আর কোনো সভা আহ্বান করা সম্ভব হইল না।”
বিবৃতিতে বিগত তিন বছরে দলের কর্মকাণ্ড সম্পাদনে সকলের সহযোগিতা উক্ত কমিটিকে অনুপ্রাণিত করেছে বলে উল্লেখ করা হয় ও এজন্যে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
