২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটলান্টায় পিঠা উৎসব জানুয়ারিতে

যুক্তরাষ্ট্রের আটলান্টায় প্রবাসী বাংলাদেশিদের পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে জানুয়ারিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমী কবির, জর্জিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2017, 10:40 AM

Updated : 19 Aug 2022, 06:15 PM

স্থানীয় সময় ৭ জানুয়ারি রোববার ‘জর্জিয়া সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন’-এর উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হবে বার্কমার হাই স্কুল মিলনায়তনে।

অনুষ্ঠানে বাঙালি খাবারের স্টলের পাশাপাশী থাকবে পোশাক ও রকমারি পণ্যের সমাহারে শীতের মেলা। বিকাল ৪টা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এ আয়োজন সবার জন্য বিনামূল্যে উন্মুক্ত থাকবে বলে আয়োজকরা জানান। অনুষ্ঠানে থাকবেন ক্লোজ-আপ ওয়ান শিল্পী শেফালী সারগাম।

পিঠা উৎসবে জর্জিয়া রাজ্যের সকল বাঙালিকে সপরিবারে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনটির সভাপতি মোহন জব্বার ও সাধারণ সম্পাদক উত্তম দে।

উৎসবের মেলা প্রাঙ্গনের স্টল বরাদ্দের দায়িত্বে আছেন শহিদুল ইসলাম ঠান্ডু এবং সার্বিক সহযোগিতায় থাকবেন ভাস্কর চন্দ, নেহাল মাহমুদ, শেখ জামাল, সৈয়দ মুরাদ, আবু নাসের মিলন, নুরুল তালুকদার নাহিদ, মিনহাজুল ইসলাম বাদল, আবুল হাসেম, ইলিয়াস হাসান, কায়েদুজ্জামান, রাশেদ চৌধুরী, সাগর চক্রবর্তী, সৈয়দ কামরান, রতন দাস, আবুল হাসান ও হাসান খাঁন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!