ডেনমার্ক আ.লীগের ডিজিটাল সাংগঠনিক রিপোর্ট
ডেনমার্ক আওয়ামী লীগ চলতি বছরে তাদের সার্বিক কার্যক্রমের সাংগঠনিক রিপোর্ট ডিজিটাল পদ্ধতিতে প্রকাশ করেছে।
ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল মিঠু ও সাধারণ সম্পাদক বিদ্যুৎ বড়ুয়া এক বিবৃতিতে জানান, বাংলাদেশ আওয়ামী লীগের মেনিফেস্টো ডিজিটাল বাংলাদেশ গড়া। সেই লক্ষ্যে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ সরকার ও আওয়ামী লীগ বিভিন্ন ক্ষেত্রে ই-সার্ভিস চালু করেছে। ডেনমার্ক আওয়ামী লীগের সার্বিক কার্যক্রমকে আমরা ইলেক্ট্রনিকভাবে প্রকাশ করেছি।
বিবৃতিতে আরও জানানো হয়, ডেনমার্ক আওয়ামী লীগের ইউ টিউব চ্যানেলে এই রিপোর্ট দেখা যাবে। এছাড়া ডেনমার্ক আওয়ামী লীগের ফেইসবুক পেইজ ও টুইটারে এই রিপোর্ট দেখা যাবে। আগামী দিনে ইউরোপ আওয়ামী লীগকে শক্তিশালী করার ক্ষেত্রে ডেনমার্ক আওয়ামী লীগ কাজ করে যাবে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
