মালয়েশিয়ায় ‘বাংলাদেশি নাইটস’ অনুষ্ঠিত
মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের জন্য অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাংলাদেশি নাইটস’।
স্থানীয় সময় শনিবার কুয়ালালামপুরের পেট্রুনাস টুইন টাওয়ার সংলগ্ন ওয়াসমা এমসিআই হলে বিনোদনী সংস্থা ‘সিনেমাটিক’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
চিত্রপরিচালক অনন্য মামুনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন চিত্রপরিচালক দেবাশীষ বিশ্বাস ও প্রবাসী সাংস্কৃতিক কর্মী আরুনিমা।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, আঁখি আলমগীর, এইচ এম রানা, ইউছুফ ও ব্যান্ডদল চিরকুট। গানের সাথে নাচ পরিবেশন করেন চিত্রনায়ক ইমন ও নিরব এবং চিত্রনায়িকা শখ, আইরিন, ভাবনা, আমান ও মিষ্টি।
ছবি কৃতজ্ঞতা: মোস্তাক রয়েল
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
