২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়া আ.লীগের বিজয় দিবস পালন

বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক আহমদ খান, মালয়েশিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2017, 11:45 AM

Updated : 11 Oct 2022, 02:52 PM

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কুয়ালালামপুরে হোটেল সলিলের বলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক এম রেজাউল করিম রেজা।

মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরী ও মিনহাজ উদ্দিন মিরানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক সোহরাওয়ার্দী হোসেন সরোয়ার।  

সোহরাওয়ার্দী হোসেন তার বক্তব্যে বলেন, “কোনো বিভেদ না করে নৌকার কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের জন্য কাজ করে আগামী নির্বাচনে আবারও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগ অন্তত আরও একবার দেশ পরিচালনার সুযোগ পেলেই যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছিলো, দেশ সত্যিকারের সে সোনার বাংলাদেশে রূপান্তরিত হবে।”

সভায় বক্তব্য দেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদ বাদল, আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন, কেন্দ্রীয় যুবলীগের উপ সাংস্কৃতিক সম্পাদক মীর শরীফ হাসান লেনিন, মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ূন করিব, হুমায়ুন কবির আমির ও প্রদীপ কুমার বিশ্বাস।

এছাড়া আরও বক্তব্য দেন আলমগীর হুসাইন, লিটন দেওয়ান, মাসুদ রানা, রাহাদ উজ্জামান, মালয়েশিয়া শ্রমিক লীগের সাবেক আহ্বায়ক সোহেল বিন রানা, আবদুল বাতেন, ক্লাং আওয়ামী লীগ নেতা অধির সেন, যুবলীগ নেত শামসুজ্জোহা, ছাত্রলীগ নেতা সৈয়দ মিনহাজুর রহমান, আরমান শেখ, রাসেল সিকদার, রায়হান কবির, অণির্বান চক্রবর্তী, এম এইচ জুয়েল, ইকবাল গণি, কুতুব উদ্দিন ও সজিবুল ইসলাম।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী মীর শরীফ হাসান লেনিন ও প্রবাসী শিল্পীরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!