ইতালি আ.লীগের বিজয় দিবসের আলোচনা
ইতালির রোমে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে ইতালি আওয়ামী লীগ।
স্থানীয় সময় রোববার রোমের তরপিনাতারার একটি হল রুমে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহম্মদ ঢালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আ. সোবহান সিকদার।
সভায় বক্তব্য দেন বিশেষ অতিথি সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহ সভাপতি কে এম লোকমান হোসেন, মহিলা সম্পাদিকা হোসনে আরা বেগম, লুৎফর রহমান, ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি হাবীব চৌধুরী, আ.রব ফকির, যুগ্ম সম্পাদক এম এ রব মিন্টু, শোয়েব দেওয়ান, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, জামান মোক্তার, দ্বীন মোহাম্মদ দীনুসহ আরও অনেকে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
