২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে বাংলাদেশি শিশুদের চিত্রাঙ্কন

মহান বিজয় দিবস উপলক্ষে সিঙ্গাপুরে বাংলাদেশি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এম ওমর ফারুকী শিপন, সিঙ্গাপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2017, 11:09 AM

Updated : 11 Oct 2022, 02:52 PM

স্থানীয় সময় শনিবার সিঙ্গাপুর প্রবাসীদের সংগঠন ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ সিঙ্গাপুর (ডিএমইএবিএস)-এর উদ্যোগে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুরা জাতীয় পতাকা, শহীদ মিনার, স্মৃতিসৌধসহ গ্রামবাংলার বিভিন্ন চিত্র আঁকে।

উপস্থিত দর্শক হাদিকুল বলেন, “শিশুদের দেশপ্রেম দেখে আমি মুগ্ধ, কতোটা দেশপ্রেম থাকলে বিদেশের মাটিতে বসবাস করেও জাতীয় ঐতিহ্যের প্রতিকগুলো শিশুরা এত সুন্দর করে আঁকতে পারে। তাদের পিতামাতা তাদের মাঝে দেশপ্রেম ছড়িয়ে দিয়েছে বলেই তারা আজ  এত দারুণ চিত্রাঙ্কন করতে পেরেছে।”

ডিএমইএবিএস-এর সভাপতি ওসমান হায়দার বলেন, “শিশুদের মাঝে দেশপ্রেম ছড়িয়ে দিতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা চেষ্টা করি আমাদের বিভিন্ন জাতীয় দিবসগুলোকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে। আশা করি সামনের দিনগুলোতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।” সুগম চাকমা বলেন, “নিজের দেশ, নিজের জন্মভূমি, নিজের দেশের মাটি আর প্রবাস জীবনের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান। প্রবাস জীবনে সবাই তার মাতৃভূমির টান অনুভব করে, প্রতিটা মুহূর্তে তারা দেশকে নিয়ে ভাবে। তাদের এই ভাবনাগুলো বাস্তবায়ন করতেই এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।”
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!