৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে যুক্তরাষ্ট্রে শোভাযাত্রা
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতিতে আনন্দ-শোভাযাত্রা করেছে জাতিসংঘে বাংলাদেশ মিশন ও নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট।
স্থানীয় সময় শনিবার নিউ ইয়র্ক সিটির এস্টোরিয়ার এথেন্স পার্কে অনুষ্ঠিত এ শোভাযাত্রার নেতৃত্ব দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউ ইয়র্কের কনসাল জেনারেল শামীম আহসান।
রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও কনসাল জেনারেল শামীম আহসানসহ উপস্থিত কমিউনিটির প্রতিনিধিরা এ উপলক্ষে দেওয়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণীর বিভিন্ন অংশ পালাক্রমে পড়ে শোনান। রাষ্ট্রদূত এ সময় বলেন, “জাতির পিতার ভাষণ আজ বিশ্ব ঐতিহ্যের দলিল। যে ঐতিহাসিক পদক্ষেপ ইউনেস্কো থেকে নেওয়া হয়েছে, তা এ রকম আনন্দ শোভাযাত্রার মাধ্যমে আমরা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি।”
কনসাল জেনারেল শামীম আহসান বলেন, “জাতির পিতার ৭ মার্চের ভাষণের এই স্বীকৃতি স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই ভাষণ আর বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন সারা পৃথিবীর মানুষের অনুপ্রেরণা দানকারী একটি দলিলে পরিণত হয়েছে।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
