যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু প্রজন্মলীগের বিজয় দিবস পালন
বিজয় দিবস উপলক্ষে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগ।
স্থানীয় সময় শুক্রবার রাতে নিউ ইয়র্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠনের সভাপতি ও নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাদের মিয়ার সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন যৌথভাবে আলমগীর কবির ও এ টি এম মাসুদ।
এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান। প্রধান বক্তা ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
অতিথি হিসেবে আরও বক্তব্য দেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী ও যুগ্ম সম্পাদক নূরল আমিন বাবু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুল করিম, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, ত্রাণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ হানিফ ও নির্বাহী সদস্য খোরশেদ খন্দকার।
ব্রুকলিন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ জলিল, সন্দ্বীপ পৌরসভা কল্যাণ পরিষদের সভাপতি জাফরউল্লাহ, আওয়ামী লীগ নেতা মাস্টার কামালউদ্দিন, হুমায়ূন কবীর, সৌরভ প্রামাণিক, চার্চ-ম্যাকডোনাল্ড আওয়ামী লীগের সেক্রেটারি সুমন ও ম্যানহাটান আওয়ামী লীগের সেক্রেটারি আবুল কাশেম অনুষ্ঠানে বক্তব্য দেন।
প্রধান অতিথি মাহবুবুর রহমান বলেন, “বিজয়ের চেতনাকে সমুন্নত রাখার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারাবিশ্বে এখন উন্নয়নের মডেল হিসেবে পরিণত হয়েছে। এই অহংবোধকে জাগ্রত রাখতে হবে।”
প্রধান বক্তা আব্দুস সামাদ আজাদ বলেন, “একাত্তরের চেতনায় প্রবাসীদের আবারও ঐক্যবদ্ধ হতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ রচনায় জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব অব্যাহত রাখার বিকল্প নেই।”
অনুষ্ঠানে বিশেষ মোনাজাতে নেতৃত্ব দেওয়া সুলতান মাহমুদকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে খোরশেদ খন্দকার বলেন, “আওয়ামী পরিবারের সকলের জন্যে খুবই আনন্দের সংবাদ যে সুলতান মাহমুদের মতো একজন আলেম আমরা পেয়েছি এই প্রবাসে।”
সভাপতির সমাপনী বক্তব্যে কাদের মিয়া সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “বিজয়ের চেতনায় উজ্জীবিত ব্রুকলিনবাসী আবারও প্রমাণ করলেন যে আদর্শের প্রশ্নে, বাংলাদেশকে সমৃদ্ধির প্রশ্নে আমরা সকলেই শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। সামনের বছরের জাতীয় নির্বাচনে আমরা শেখ হাসিনার মনোনীত প্রার্থীদের জন্যে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবো।”
অন্যদিকে প্রাণী সম্পদ মন্ত্রী ছায়েদুল হক ও চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী স্মরণে ব্রুকলিনে বিশেষ দোয়া-মাহফিল করে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগ। মাহফিল পরিচালনা করেন সুলতান মাহমুদ।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
