২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেদ্দায় আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ

সৌদি আরবের জেদ্দায় তৃতীয় আন্তর্জাতিক বইমেলায় প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2017, 10:16 AM

Updated : 11 Oct 2022, 02:52 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার মক্কার আমির প্রিন্স খালেদ আল ফয়সাল এ মেলার উদ্বোধন করেন। ১০ দিনব্যাপী এই মেলা শেষ হবে আগামী রোববার।

মেলায় বাংলাদেশের ছয়টি সরকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে বাংলা একাডেমি, শিশু একাডেমি, নজরুল ইন্সটিটিউট, ইসলামিক ফাউন্ডেশন, জাতীয় গ্রন্থকেন্দ্র ও চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর। এছাড়া ৪২টি দেশের পাঁচশ’র বেশি প্রকাশনা প্রতিষ্ঠান আন্তর্জাতিক বইমেলায় অংশ নিয়েছে।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, রাষ্ট্রদূত গোলাম মসীহ আন্তর্জাতিক বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মেলায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, “সৌদি আরবের বিশাল বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি বিদেশিদের কাছে মেলার মাধ্যমে আমাদের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য তুলে ধরার সুযোগ পেয়েছি।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!