২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদিতে ফেনী ও চৌদ্দগ্রাম প্রবাসীদের বিজয় উদযাপন

বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সৌদি আরব প্রবাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2017, 08:52 PM

Updated : 19 Aug 2022, 06:13 PM

পাশাপাশি উপজেলার জগন্নাথ দিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও চৌদ্দগ্রাম যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. জানে আলম ভূইয়াকে সংবর্ধনাও দেওয়া হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে রিয়াদের বাথা এনাম কমিউনিটি সেন্টারে আলমগীর হোসেনের সঞ্চালনায় ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশির।

আলোচনা সভায় বক্তব্য দেন রিয়াদ মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল হক শহিদ, রিয়াদ যুবলীগের সভাপতি শওকত ওসমান, শহিদুল্লাহ, ব্যবসায়ী মো. ইয়াসিন, আবদুররব, এনামুল হক সহ রিয়াদ আওয়ামী লীগের নেতা কর্মীরা।

ফেনী ফোরামের বিজয় দিবস উৎযাপন

বৃহষ্পতিবারই রাজধানী রিয়াদের আল-ফোরসান কমিউনিটি সেন্টারে বিজয় দিবস নিয়ে আলোচনা সভা করেছে সৌদি আরব প্রবাসীদের আরেক সংগঠন ‘ফেনী ফোরাম’। 

আলোচনা সভায় ফোরামের সাধারণ সম্পাদক জহির উদ্দিন মনির এর সঞ্চালনায় ফোরামের সহ সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আফসারুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপদেষ্টা ড. মীর এম এ হাসান, উপদেষ্টা আবদুল জলিল, ফোরামের পৃষ্ঠপোষক মাঈন উদ্দিন চৌধুরী, পৃষ্ঠপোষক কামাল উদ্দিন পাটোয়ারী, পৃষ্ঠপোষক নুরুল আপছার, পৃষ্ঠপোষক আবুল কাশেম, আরব নিউজের ফটো সাংবাদিক ইকবাল হোসেন প্রমুখ।

আলোচনায় অংশ নেন ফোরামের সভাপতি নুরুল আনোয়ার, সহ সভাপতি নাসির উদ্দিন, সদস্য ইমাম হোসেন জনি।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফোরামের সহ সভাপতি আবদুল্লাহ আল ফারুক, যুগ্ম সম্পাদক মাজারুল ইসলাম শিমুল, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান ভূইঁয়া, সহ সাংগঠনিক সম্পাদক নুরুল আলম ফরাজি, অর্থ সম্পাদক ওমর ফারুক, সহ সাহিত্য  সাংস্কৃতিক সম্পাদক আলমগীর হোসেন, সহ প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সহ প্রচার সম্পাদক নিজাম উদ্দিন, সহ প্রবাসী কল্যাণ সম্পাদক শাহজাহান সাজু সহ ফোরামের সদস্য ও শুভাকাঙ্ক্ষিরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!