২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার জিলং প্রবাসীদের বিজয় দিবস  

বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৪৬ বছর পূর্তি ও বিজয় দিবস পালন করেছেন অস্ট্রেলিয়ার জিলং শহরে বসবাসরত বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2017, 03:11 PM

Updated : 19 Aug 2022, 06:14 PM

গত ১৬ ডিসেম্বর বিকেলে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের শহর জিলং এর সমুদ্র তীরবর্তী  রিপলসাইড পার্কে ‘জিলং বাংলাদেশ সোসাইটি’ এ বিজয় দিবসের আয়োজন করে।

হৃদিকা তালুকদারের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি মোখতারুল ওয়াদুদ। 

তিনি বলেন, “প্রবাসে বাংলাদেশের সার্বভৌমত্বের চেতনায় উজ্জীবিত হওয়া ও পরবর্তী প্রজন্মের শিশু-কিশোরদের বাংলা সংস্কৃতি ও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানানো ও আগ্রহী করে তোলা আমাদের মূল উদ্দেশ্য।”

 

শিশু-কিশোরদের পর্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আলোচনা করেন মামনুন, ছড়া আবৃত্তি করেন ফারিয়া ও মারিহা, দেশাত্মবোধক গান শোনান মামনুন ও মুনতাহা, ছড়াগান করেন মুসাররাত এবং কবিতা আবৃত্তি করে নওশিন।  

বড়দের পর্বে গান শোনান মেহেদী, হৃদিকা ও নিবিড়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!