২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাডিলেইডে প্রবাসীদের বিজয় দিবস পালন

বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৪৬ বছর পূর্তি ও বিজয় দিবস পালন করেছেন অস্ট্রেলিয়ার অ্যাডিলেইডে বসবাসরত বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2017, 02:42 PM

Updated : 11 Oct 2022, 02:52 PM

স্থানীয় সময় রোববার অ্যাডিলেডের ‘বাংলাদেশ স্কুল অস্ট্রেলিয়া’ (বিএসএ) প্রাঙ্গনে দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়।

জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হওয়া এ উৎসবে প্রবাসী শিশু-কিশোররা নাচ, গান ও কবিতা আবৃত্তি করেন।

নিজ দেশের ঐতিহ্য ও সংস্কৃতি লালন ও চর্চা করার এ উদ্যোগের প্রশংসা করে বক্তব্য দেন টেলিভিশন ব্যক্তিত্ব মওয়াযেশ আলী খান।

তিনি শিশু-কিশোরদের হাতে প্রশংসাপত্র ও উপহার তুলে দেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!