নিউ ইয়র্কে এনআরবি তারকা পুরস্কারের কনসার্ট আয়োজন
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘এনআরবি তারকা পুরস্কার’ অনুষ্ঠানে এ বছর সম্মননা জানানোর পাশাপাশি কনসার্টের আয়োজন করা হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার আয়োজক সংস্থা ‘শো-টাইম মিউজিক’-এর কর্ণধার আলমগীর খান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এ সময় আলমগীর খান বলেন, “গত কয়েক বছরের অভিজ্ঞতার আলোকে এবারের আয়োজনে ভিন্নতা আনা হয়েছে। সময়ের বিবেচনায় সবকিছু করা হবে। পুরস্কার দেওয়া হবে বিভিন্ন ক্ষেত্রে জনপ্রিয় তারকাদের। এজন্যে বিশেষভাবে পারদর্শী একটি দল কাজ করছে।”
তিনি আরও জানান, কনসার্টে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে অন্যতম হচ্ছেন এস আই টুটুল, দিনাত মুন্নী, সেফালী সারগাম, মিতুয়া হেমা তমা মির্জা, পিয়া বিপাশা, জলি, রানু নেওয়াজ, চন্দ্রিকা দে, জাকারিয়া মহিউদ্দিন ও লাল্টু মিয়া। এছাড়া অনুষ্ঠানের থাকবে মাজেদ ডিজাইনারের ফ্যাশন শো।
আয়োজনে সহায়তাকারী সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে পিপলএনটেক, এনওয়াই ইনস্যুরেন্স, আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন ও উৎসব ডটকমের নাম উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে।
সন্ধ্যা ৭টায় কুইন্স প্যালেসে শুরু হওয়া এ কনসার্টের টিকেট বিক্রি হচ্ছে ২০ ও ২৫ ডলার করে। ভিআইপি ও ভিভিআইপি টিকিট রয়েছে বলে জানান আয়োজকরা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
