যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে প্রথম বিজয় দিবস
যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের ছবি টাঙ্গিয়ে প্রথমবারের মতো বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশি শিক্ষার্থীরা।
স্থানীয় সময় শনিবার ইউনিভার্সিটি অব শেফিল্ডের বাংলাদেশি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ইনফরমেশন কমন্সের পাশে দিবসটি উদযাপনের আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশি শিক্ষার্থী জুয়েল রানা, সাফিরুন শিফা, সুহং বিশ্বাস, জেরিন ও শামিন। পাশাপাশি অংশ নেন আমেরিকান শিক্ষার্থী টেইলর হ্যারিস, মেসিডোনিয়ান শিক্ষার্থী মেথোডি ডোনেভ ও ফিলিপাইনের শিক্ষার্থী জাইমি ই ক্যাফিয়েদো।
দিবসটির অন্যতম আয়োজক জুয়েল রানা বলেন, “শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বিজয় দিবস উদযাপন ছিল আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা গর্বিত বাংলাদেশের বিজয় বার্তা দেশের সীমানার বাইরে সুদূর ইংল্যান্ডে পৌঁছে দিতে পেরে। দেশের বাইরে বিজয় দিবস উদযাপন এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা।”
অনুষ্ঠানে অংশ নিতে আসা মেসিডোনিয়ান শিক্ষার্থী মেথোডি ডেনোভ বলেন, “এখানে না আসলে হয়তো বীর বাঙালি জাতির ইতিহাস আমার অজানাই থাকতো।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
