২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে বিএনপির আলোচনা সভা

মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বিএনপির ইতালি শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফাহিমা হোসেন, ইতালি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2017, 01:18 PM

Updated : 11 Oct 2022, 02:51 PM

স্থানীয় সময় বুধবার রোমের তরপিনাতারা সুন্দরবন রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইতালির কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়া ও  পরিচালনা করেন সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন।

এতে  বক্তব্য দেন সহ সভাপতি নিজাম উদ্দিন, নুরুল আবছার, লায়লা শাহ, যুগ্ম সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান ভূইয়া মিলন, সহ প্রচার সম্পাদক খান রবিন, তরপিনাতারা বিএনপির সদস্য সচিব মাইনুল হাসানসহ আরও অনেকে।

সভায় আগামী নির্বাচনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানানো হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!