ইতালির কাতানিয়ায় বিজয় দিবস উদযাপন
ইতালি আওয়ামী লীগ, কাতানিয়া শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
কাতানিয়ার সিজিএল হল রুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাতানিয়া আওয়ামী লীগের সভাপতি সেলিম মোল্লা, পরিচালনা করেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খান।
জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। আলোচনা সভার শুরুতে মুক্তিযুদ্ধে শহীদদের ও সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী, মেয়র আনিসুল হক, মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে শোক জানিয়ে বিশেষ দোয়া করা হয়।
সাংস্কৃতিক সম্পাদক আক্কাস মাতুব্বারের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন এমিলি শাহা।
আগামী ফ্রেব্রুয়ারিতে দলীয় প্রধান শেখ হাসিনার রোম সফরে কাতানিয়া আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান সভাপতি মোল্লা সেলিম।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
