ফ্রান্সে বরিশাল প্রবাসীদের প্রীতিভোজ
মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রান্সে বসবাসরত বরিশাল প্রবাসীরা প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে।
স্থানীয় সময় মঙ্গলবার বিকালে প্যারিসের পোর্ট দা পন্থা গির্জার হলে এ আয়োজন করা হয়।
মিজানুর রহমান খানের সভাপতিত্বে ও নাসিম আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ফারুক আহমদ, কামাল হোসেন, সেলিম হাওলাদার, মোহাম্মদ বাবলু, দেলোয়ার হোসেন, মাসুদুর রহমান, স্বপন আহমেদ, সাগর আহমেদ, জাকির হোসেন, মাহবুবুর রহমান ও শাখায়াত হোসেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন দীপক দেব নাথ, মরিয়ম বেগম সুরমা ও নিশিতা বড়ুয়া।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
