২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনি আওয়ামী লীগের বিজয় দিবস পালন

বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৪৬ বছর পূর্তি ও বিজয় দিবস পালন করেছে অস্ট্রেলিয়ার সিডনি আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2017, 02:55 PM

Updated : 11 Oct 2022, 02:51 PM

রোববার স্থানীয় সময় সন্ধ্যায় সিডনির রকডেলে রেডরোজ ফাংশন সেন্টারে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।  

এতে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার তারিক হাসান লিপুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গাউসুল আলম শাহাজাদা।

প্রধান অতিথি ছিলেন ম্যাকুরি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন কাইয়ুম পারভেজ ও অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল হক।

বক্তব্য দেন- আয়োজক সংগঠনের সহ সাধারণ সম্পাদক মো. ফুয়াদ শিহাব, এটিএম মুশফিকুর রহমান, কোষাধ্যক্ষ সালাম, অস্ট্রেলিয়া ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক প্রসেঞ্জিত চৌধুরী মিকু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া আল মামুন, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম দিদার হোসেন, কোষাধ্যক্ষ আশরাফুল আলম লেবু, বাংলাদেশ ফোরাম অস্ট্রেলিয়ার সভাপতি এস এম মহসিন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা আতিকুর রহমান ও মুক্তিযোদ্ধা হেলালউদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সিডনি আওয়ামী লীগের সহ সভাপতি শফিক চৌধুরী, সরোয়ার হোসেন, কামরুল আলম, নির্মল কস্টা, আক্তার হোসেন, সাইফুর রহমান, মানিক নাগ, সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিন, দেলোয়ার শিকদার, মঞ্জুরি রানী দাস ও লিলি গোমেজ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!