২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের অভিবাসী দিবস পালন

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে মালয়েশিয়ায় আলোচনা সভা করেছে বাংলাদেশ হাই কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক আহমদ খান, মালয়েশিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2017, 02:39 PM

Updated : 11 Oct 2022, 02:51 PM

সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় কুয়ালালামপুরে ট্যুরিজম সেন্টারের মিনি অডিটোরিয়ামে ‘নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে’ স্লোগানে এ সভায় সভাপতিত্ব করেন হাই কমিশনার মহ. শহীদুল ইসলাম।

তিনি বলেন, “প্রবাসীদের মর্যাদা বাড়লে হাই কমিশনের মর্যাদা বাড়ে, আর হাই কমিশনের মর্যাদা বাড়লে দেশের মর্যাদা বাড়ে। তাই হাই কমিশন বাংলাদেশ ও বাংলাদেশিদের মর্যাদা বাড়ার জন্য কাজ করে যাচ্ছে। মালয়েশিয়ায় প্রবাসীরাও সততার সঙ্গে কাজ করে দেশের মর্যাদা বাড়াচ্ছেন।”

হাই কমিশন প্রতিদিন তিন হাজারের বেশি প্রবাসীকে সেবা দিয়ে যাচ্ছে বলে জানান শহীদুল ইসলাম।

সভায় শ্রম কাউন্সেলর মো. সায়েদুল ইসলাম শ্রমিকদের কল্যাণে হাই কমিশনের চলতি বছরের কার্যক্রম তুলে ধরেন।

তিনি বলেন, “চলতি বছর দূতাবাস দুই লাখ পাসপোর্টের আবেদন গ্রহণ করেছে। এর মধ্যে এক লাখ একাশি হাজার পার্সপোট বিতরণ করা হয়েছে। এছাড়া কুয়ালালামপুরের বাইরে দূরের প্রদেশগুলোতে মোবাইল টিমের মাধ্যমে পার্সপোটসহ অন্যান্য কনসুলার সেবা দেওয়া হচ্ছে।”

সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসীকল্যাণমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রবাসীকল্যাণ সচিবের

বাণী পড়ে শোনানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন- দূতাবাসের নিরাপত্তা বিভাগের প্রধান মো. হুমায়ূন কবির, মিনিস্টার (পলিটিক্যাল) রইছ হাসান সরোয়ার, বাণিজ্যিক বিভাগের প্রধান ধণঞ্জয় কুমার দাস, প্রথম সচিব (কনসুলার) এমএসকে শাহীন, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মো. মশিউর রহমান তালুকদার ও প্রথম সচিব তাহমিনা ইয়াছমিন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!