২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিবাসী দিবসে মালয়েশিয়া প্রবাসীদের সাংস্কৃতিক সন্ধ্যা

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন প্রবাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক আহমদ খান, মালয়েশিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2017, 02:09 PM

Updated : 11 Oct 2022, 02:51 PM

সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় কুয়ালালামপুরে মালয়েশিয়া ট্যুরিজম সেন্টারের মিনি অডিটোরিয়ামে

এতে উপস্থাপনা করেন হাই কমিশন শ্রম বিভাগের প্রথম সচিব হেদায়াতুল ইসলাম মন্ডল।

অনুষ্ঠানে ‘কি জালা দিয়ে গেলা মোরে’ গানটি দ্বৈতকণ্ঠে গেয়ে শোনান মুকুল-সাবিহা দম্পতি। মো. সায়েদুল ইসলাম মুকুল হলেন হাই কমিশনের শ্রম কাউন্সেলর ও সাবিহা পারভীন একজন যুগ্ম সচিব।

নৃত্য পরিবেশন করেন অর্পিতা, মৌমি ও তানিস। ‘যে জন প্রেমের ভাব জানে না, তার সাথে নাই লেনাদেনা’ গানটি পরিবেশন করেন কণ্ঠশিল্পী মহুয়া রায় চৌধুরী। এছাড়া গান পরিবেশন করেন শ্রাবণী জলিসহ প্রবাসী শিল্পীরা।

কাজী নজরুল ইসলামের ‘মানুষ’ কবিতাটি আবৃত্তি করেন হাই কমিশনের মিনিস্টার (পলিটিক্যাল) রইছ হাসান সরোয়ার।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!