২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটলান্টায় বাংলাদেশি কিশোরের মৃত্যু

গলায় খাবার আটকে যুক্তরাষ্ট্রের আটলান্টায় এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে।

লাভলু আনসার

রুমী কবির ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2017, 10:49 AM

Updated : 12 Apr 2022, 12:56 AM

নিহত সাজ্জাদ (১৫) ডোরাভিল শহরে তার মা সারাহ চৌধুরী ও ছোট দুই ভাইয়ের সাথে বসবাস করতো। স্থানীয় সময় শনিবার চিকিৎসকরা সাজ্জাদকে মৃত ঘোষণা করে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার পিঠা দিয়ে সকালের নাস্তা করার সময় তা গলায় আটকে যায় সাজ্জাদের। এতে শ্বাসকষ্ট শুরু হলে কিছুক্ষণের মধ্যে অচেতন হয়ে পড়ে সাজ্জাদ। দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে স্কটিশ রাইট হাসপাতালের ইমার্জেন্সিতে নেওয়া হয়। শনিবার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সাজ্জাদের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয় রোববার দুপুরে লরেন্সভিলের ইসলামিক ইন্সটিটিউট মসজিদে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!