ফ্রান্সে বিজয় দিবসের মুক্ত আলোচনা
মহান বিজয় দিবস উপলক্ষে দিবসটি উপলক্ষে ‘বাংলাদেশি প্রগতিশীল শিল্পী-কর্মীবৃন্দ, ফ্রান্স’-এর উদ্যোগে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ‘বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রে’ দিবসটি উপলক্ষে এ মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ যুব ইউনিয়ন, ফ্রান্স কমিটির সভাপতি রমেন্দ্র কুমার চন্দের সভাপতিত্বে মুক্ত আলোচনা সঞ্চালনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সংগঠক সাখাওয়াত হোসেন হাওলাদার।
মুক্ত আলোচনায় আরও অংশ নেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ফ্রান্স সংসদের সভাপতি কিরণময় মণ্ডল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ফ্রান্স শাখার সম্পাদক আহাম্মেদ আলী দুলাল, বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স কমিটির সহ সভাপতি রহমত উল্লাহ চৌধুরী সুজন ও সদস্য বাবলু হোসেন।
সভায় মুক্তিযুদ্ধ ও বর্তমান বাংলাদেশের চিত্র নিয়ে আলোচনা্ করেন বক্তারা। সেইসঙ্গে বাহাত্তরের সংবিধান থেকে সরে এসে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক শক্তিগুলোর কাছে শাসকগোষ্ঠীর মাথা নত করার সমালোচনা করা হয়। এছাড়া সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎ কেন্দ্র ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধের আহ্বান জানানো হয় সভায়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
