২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে ১০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে প্রবাসীদের সংগঠন দুর্বার

অস্ট্রেলিয়ার সিডনিতে মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানিয়েছে ‘দুর্বার’ নামের প্রবাসী বাংলাদেশিদের একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ,অস্ট্রেলিয়ার সিডনি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2017, 07:08 PM

Updated : 19 Aug 2022, 06:12 PM

স্থানীয় সময় শনিবার দুপুরে ‘দুর্বার’ এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করে,যাতে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়ার পাশাপাশি বিজয় দিবসও আনুষ্ঠানিকভাবে পালন করা হয়। 

আগামী প্রজন্মের সামনে বাংলাদেশের গর্ব করার মতো যা আছে তা তুলে ধরাই সংগঠনের মূল লক্ষ্য বলে জানান সংগঠকরা।

দুর্বারের এই অনুষ্ঠানে প্রবাসে ১০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়।

তারা হলেন, আব্দুর রশিদ আলমগীর, আবুল এইচ এম হেলালুদ্দীন (হেলাল), মো.হাবিবুর রহমান বিশ্বাস, হারুন অর রশিদ খান, হুমায়ুন কবির খান, জাফর উদ্দিন আহমেদ চৌধুরী, শাহ মো. এনায়েত রহিম(বেলাল, সিদ্দিক আহমেদ এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত আশরাফ-উদ-দৌলা।

সংক্ষিপ্ত স্মৃতিচারণ করতে গিয়ে মুক্তিযোদ্ধারা তাদের যুদ্ধকালীন বিভিন্ন অভিজ্ঞতার কথা বলেন।

তারা মনে করেন,মুক্তিযোদ্ধারা দেশের সূর্য-সন্তান, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলে আগামী প্রজন্ম তাদের ত্যাগ-তিতিক্ষা আর দেশের জন্য অপ্রতিম ভালোবাসা সম্পর্কে জানবে, আর তা আত্মস্থ করবে।বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে শাহবাগের গণ জাগরণের সঙ্গে সম্পৃক্ত। আর তাদের যতই দমিয়ে রাখার চেষ্ঠা থাকুক না কেন - জেগে তারা উঠবেই। সমাজের সকল স্তরে, পৃথিবীর সব দেশের উন্নীত আসনে। আজ এবং আগামীর ছেলে-মেয়েরা যেন তাদের পূর্বসূরীদের কথা জানে, সেই জন্যই দুর্বার।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অস্ট্রেলিয়ার মেম্বার অফ পার্লামেন্ট (অটলি) মার্ক কুরে উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রাক্তন কাউন্সেলর শাহাদাত চৌধুরী ও প্রবীর মৈত্র এবং বর্তমান কাউন্সিলর সুমন সাহা, মাসুদ চৌধুরী ও মো. শাহে জামান (টিটু)উপস্থিত থেকে দুর্বারকে উৎসাহিত করেন।

নিউ সাউথ ওয়েলস-এর বাংলাদেশের কনসাল অ্যান্থনি খৌরি-ও অনুষ্ঠানে ছিলেন।

দুর্বার কাউন্সেলর মো. শাহে জামানকে তার দিক নির্দেশনা আর সহায়তার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান।

বাংলা মিউজিক অ্যান্ড ডান্স অ্যাকাডেমির ছোট্ট ছোট্ট কলাকুশলীরা মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন গান ও নাচের মধ্য দিয়ে দর্শকদের মন জয় করে নেয়। কবি হায়াৎ মাহমুদ আর হাবিবুর রহমান তাদের কবিতা আবৃত্তি করেন।

মধ্যাহ্ন ভোজের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় আর পৃষ্ঠপোষকতায় ছিল এইচবিডি সার্ভিসেসের কর্ণধার মো. আবু শাহাদাত সরকার (হেলাল)।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!