অস্ট্রেলিয়ায় বিএনপির বিজয় দিবস পালন
বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৪৬ বছর পূর্তি ও বিজয় দিবস পালন করেছে অস্ট্রেলিয়া বিএনপি।
রোববার স্থানীয় সময় সন্ধ্যায় সিডনির রকডেলের বনলতা রেস্তোরাঁ ও ফাংশন সেন্টারে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে সংগঠনটি।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল হাছানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আব্দুল ওয়াহাব।
স্বাগত বক্তব্য দেন দলের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন মনিরুল হক জর্জ।
সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ সহ সভাপতি আব্দুল ওয়াহাব, মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সেলর মাসুদ চৌধুরী ও বাংলাদেশ অ্যাসোসিয়েসন অব নিউ সাউথ ওয়েলসের সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন।
বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি বেলাল হোসেন ঢালী, সহ সাংগঠনিক সম্পাদক মো. আবুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান, লেখক ও সাংবাদিক আরিফুর রহমান খাদেম, মিজানুর রহমান সুমন, বাংলাদেশ অ্যাসোসিয়েসন অব নিউ সাউথ ওয়েলসের প্রাক্তন সভাপতি মোবারক হোসেন, যুগ্ম সম্পাদক মো. মাসুদুর রহমান ও এসবিএস এর আবু রেজা আরেফিন ও মিনহাজ উদ্দিন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের মহিলাবিষয়ক সম্পাদক মুনা মুস্তাফার সঞ্চালনায় কবিতা আবৃত্তি করেন সেলিম খান মুকুল ও হাবিবুর রহমান।
বাংলা মিউজিক অ্যান্ড ড্যান্স একাডেমি নৃত্যনাট্য ‘লাল সবুজ’ পরিবেশন করে, একক নৃত্য পরিবেশন করেন জারিন তাসনিম রুপকথা।
এছাড়া গান শোনান নূরই মোহাম্মদ সজীব, নামিদ ফারহান, নীলুফার আক্তার আয়েশা ও হুমায়ুন কবির।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নুর আলম লিটন, মো. রেজাউল হক, সহীদ আহমেদ পারভেজ, আন্তর্জাতিক সম্পাদক সেলিম খান মুকুল, সহ আন্তর্জাতিক সম্পাদক আরিফ এ তাহের শাহীন, প্রচার সম্পাদক মাহবুবুর রহমার, সহ যুববিষয়ক সম্পাদক নুর আলম, রাসেল পারভেজ, তায়ফুরসহ সংগঠনের বর্তমান ও সাবেক নেতা-কর্মীরা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
