২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাসমানিয়ায় প্রবাসীদের বিজয় দিবস পালন

বাংলাদেশের বিজয় দিবস পালন করেছেন অস্ট্রেলিয়ার দ্বীপ অঙ্গরাজ্য তাসমানিয়ায় বসবাসরত প্রবাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2017, 03:51 PM

Updated : 12 Apr 2022, 12:56 AM

শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় অঙ্গরাজ্যটির রাজধানী হোবার্টে দিবসটি উপলক্ষে বিজয় উৎসবের আয়োজন করে হোবার্ট বাংলাদেশি কমিউনিটি ও তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন।

এতে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশিয় খাবার, ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী, শিশুদের মুক্তিযুদ্ধবিষয়ক চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা।

আনোয়ারুল কাইয়ুমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আশফাকুর রহমান ওমি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!