মালয়েশিয়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন
বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৪৬ বছর পূর্তি ও বিজয় দিবস পালন করেছে মালয়েশিয়া বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো।
রোববার স্থানিয় সময় সন্ধ্যায় কুয়ালালামপুরে বুকিত বিনতাং হোটেল সলিলের হলঘরে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে সংগঠনটির নেতা-কর্মীরা।
মালয়েশিয়া বিএনপির সভাপতি বাদলুর রহমান খানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনের সহ দপ্তর সম্পাদক এ কে এম হাবিবুর রহমান শিশির।
সভায় বাংলাদেশ থেকে টেলি-কনফারেন্সে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশন করেন প্রবাসী শিল্পীরা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
