২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসে নিউ ইয়র্ক মহানগর আ.লীগের সমাবেশ

বিজয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রে সমাবেশ করেছে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2017, 12:12 PM

Updated : 11 Oct 2022, 02:51 PM

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী ও পরিচালনা করেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের  অন্যতম যুগ্ম সম্পাদক নূরল আমিন বাবু।

সমাবেশের প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি মাহবুবুর রহমান।

জাকারিয়া চৌধুরী বলেন, “বিজয় দিবসের প্রত্যাশা পূরণের স্বার্থেই শেখ হাসিনাকে চতুর্থবারের জন্যে প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত করতে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সকলকে ঐক্য গড়তে হবে।”

জাকারিয়া আরও বলেন, “ক্ষমতায় থাকাকালে রাষ্ট্রীয় সম্পদ লুট করে সেই অর্থে খালেদা জিয়া মধ্যপ্রাচ্যে শপিং মল, প্লট-অ্যাপার্টমেন্ট ক্রয় করেছেন। এ অপরাধে অবিলম্বে খালেদা জিয়াকে গ্রেপ্তার করতে হবে। খালেদা এবং তারেকের মতো অপরাধীদের বিচারের মধ্য দিয়েই আইনের শাসন সুসংহত করার অঙ্গীকার পূরণ করা সম্ভব হবে।”

জাকারিয়া অভিযোগ জানিয়ে বলেন, “একাত্তরের পরাজিত শত্রুরা এই নিউ ইয়র্কেও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিছু কিছু মিডিয়া অপপ্রচার চালাচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার সরকারকে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ করতে। এদের ব্যাপারে চোখ-কান খোলা রাখতে হবে।”

মাহবুবুর রহমান বলেন, “সামনের বছরের জাতীয় নির্বাচনে আবারও শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোটকে ক্ষমতায় বসাতে এখন থেকেই সকলকে কাজ করতে হবে। ষড়যন্ত্র করে বিএনপি-জামাত জোট যাতে ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে সতর্ক হতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুল করিম ও শামসুদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আবুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম, ত্রাণ সম্পাদক জাহাঙ্গির হোসেন ও কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান।

আলোচনায় আরও অংশ নেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ হোসেন সিরাজি, মোর্শেদা জামান ও আব্দুল কাদের মিয়া, সাংগঠনিক সম্পাদক নান্টু মিয়া, ম্যানহাটান বরো আওয়ামী লীগের নেতা আবুল কাশেম, ওজোনপার্কের নেতা এলডি কামাল ও খোরশিদ আনোয়ার বাবলু।

সমাবেশের শুরুতে সদ্য প্রয়াত মন্ত্রী ছায়েদুল হক ও চট্টগ্রামের নেতা মহিউদ্দিন চৌধুরী স্মরণে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!