২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলজিয়াম বিএনপির বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে বেলজিয়াম বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আলম হোসেন, বেলজিয়াম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2017, 10:54 AM

Updated : 19 Aug 2022, 06:12 PM

স্থানীয় সময় রোববার ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলসের একটি হল রুমে এ আয়োজন করে সংগঠনটি।

সভায় সভাপতিত্ব করেন বেলজিয়াম বিএনপির সহ সভাপতি আলী জাহাঙ্গীর ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু।

সভায় বক্তব্য দেন সহ সভাপতি সৈয়দ মাহমুদ আক্কাস, সহ সভাপতি আবু বক্কর, সহ সভাপতি আবুল হাসনাত শামছুল, বিএনপি নেতা লুৎফুর রহমান,  সহ যুগ্ম সম্পাদক তাহশিক হক ওসমান, সহ যুগ্ম সম্পাদক হাসান লিটন ও সহ যুগ্ম সম্পাদক আবু সাঈদ।

এছাড়া আরও বক্তব্য দেন সহ সাংগঠনিক সম্পাদক ফারুক মোল্লা, জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক ফখরুল হোসেন পাপন, মহিলা বিষয়ক সম্পাদিকা মাকসুদা সালাম মলি, যুবদলের আহ্বায়ক কাজী রহিমুল বাবু, যুগ্ম আহ্বায়ক মনির মোড়ল মাসুদ, যুগ্ম সম্পাদক সাইফ উদ্দিন ইরান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফা বাবু, যুগ্ম আহ্বায়ক শাখায়ত হোসেন রাফি,  যুবদল নেতা শরিফ সাকিব ও এইচ এম স্বপন হারুন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!