২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া সরকারের অনুদানে সিডনিতে হবে শহীদ মিনার

সিডনির ক্যাম্পেলটাউন এলাকায় শহীদ মিনার নির্মাণে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2017, 12:36 PM

Updated : 19 Aug 2022, 06:12 PM

Image
বক্তব্য দিচ্ছেন অনুলাক চান্টিভংগ

বক্তব্য দিচ্ছেন অনুলাক চান্টিভংগ

শনিবার  সিডনি বাঙালি কমিউনিটির ‘এসো মেতে উঠি বিজয়ের আনন্দে’ স্লোগানে আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে এ ঘোষণা দেন নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের এমপি অনুলাক চান্টিভংগ।

তিনি বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে ক্যাম্পেলটাউন এলাকায় শহীদ মিনার নির্মাণের জন্য ৩৫ হাজার ছয়শ ডলার অনুদান দেওয়ার কথা জানান।

বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে আগ্রহ প্রকাশ করে এমপি অনুলাক চান্টিভংগ বলেন, “স্বাধীনতার জন্য যে বীর সন্তানরা আত্মদান করেছেন, যারা জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন, তাদের শ্রদ্ধায় স্মরণ করছি।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!