২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবিতে বাংলাদেশ মিশনে বিজয় দিবস পালন

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিজয় দিবস উদযাপিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2017, 11:49 AM

Updated : 11 Oct 2022, 02:51 PM

স্থানীয় সময় শনিবার সকালে দূতাবাস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানে।

এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় দূতাবাস, বিমান, জনতা ব্যাংক, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবি, বাংলাদেশ সমিতি, বাংলাদেশ ইসলামিয়া স্কুল, আওয়ামী লীগ, যুব লীগ, স্বেছাসেবক লীগ, ডিউজ, আবুধাবি কার্গো ওনার্স অ্যাসোসিয়েশানসহ অন্যান্য সংগঠন।

এরপর রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে ও দূতাবাসের মিনিস্টার ইকবাল হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এ সময় দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান যথাক্রমে কাউন্সিলর (রাজনৈতিক) শহীদুজ্জামান ফারুকী, শ্রম কাউন্সিলার আরমান উল্লাহ চৌধুরী, শ্রম সচিব এ কে এম মোকছেদ আলী ও প্রথম সচিব (পাসপোর্ট) মোহাম্মদ রিয়াজুল হক।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবির সভাপতি ইফতেখার হোসেন বাবুল, বাংলাদেশ সমিতি ইউএই’র সভাপতি মোয়াজ্জেম হোসেন, অধ্যাপক আবু তাহের, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সহ সভাপতি শওকত আকবর, সাধারণ সম্পাদক নাসির তালুকদার, ডিউজের ইউএই সাধারণ সম্পাদক আশিষ বড়ুয়া ও শহীদুল ইসলাম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!