২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসের বিজয় দিবস

সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস.কে.মেসবাহউদ্দীন আহমেদ, সিঙ্গাপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2017, 11:04 AM

Updated : 11 Oct 2022, 02:51 PM

স্থানীয় সময় শনিবার হাই কমিশনার মো.মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।

এরপর মহান স্বাধীনতা সংগ্রামে নিহত শহীদদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনোনো হয়।

অনুষ্ঠানমালার দ্বিতীয় পর্বে সন্ধ্যায় হাই কমিশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাই কমিশনার মোস্তাফিজুর রহমান তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও নির্যাতিত মা-বোনদের আত্মত্যাগ, তাদের অবদান স্মরণ করেন।

সম্প্রতি বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অর্ন্তভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রাপ্তিকে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদানকে বিশ্ব দরবারে মহিমান্বিত করেছে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশাত্ববোধক গান, কবিতা আবৃত্তি ও নাচ পরিবেশন করা হয়। অনুষ্ঠান শেষে অভ্যাগত অতিথিদের বাংলাদেশি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!