রিয়াদ ও জেদ্দায় বিজয় দিবস উদযাপিত
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে বিজয় দিবস উদযাপিত হয়েছে।
স্থানীয় সময় শনিবার সকালে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।
অনুষ্ঠানের শুরুতে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। উন্মুক্ত আলোচনায় প্রবাসী বাংলাদেশি ও কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন।
বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রদূত প্রথমেই গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের। তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ নয় মাস সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা বাংলাদেশ নামক রাষ্ট্র পেয়েছি।”
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, “আপনাদের পাঠানো অর্থের কারণে আজ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ করা সম্ভবপর হচ্ছে।”
তিনি আরও বলেন, “সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধির সাথে সাথে আগামী দিনে বাংলাদেশে সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য দূতাবাস কাজ করে যাচ্ছে। প্রবাসী বাংলাদেশিদের যে কো্নো সমস্যা সমাধানের জন্য দূতাবাসের দরজা সব সময় খোলা রয়েছে।”
মহান বিজয় দিবস উপলক্ষে দূতাবাস প্রাঙ্গনে জাহাঙ্গীর আলম হৃদয়ের রচনায় মুক্তিযুদ্ধের ওপর নির্মিত নাটক ‘রুপকার’ পরিবেশন করে রিয়াদ বাংলাদেশ থিয়েটার। এছাড়া প্রবাসীদের জন্য দূতাবাস প্রাঙ্গণে ফ্রি মেডিক্যাল চেকআপেরও আয়োজন করা হয়।
স্থানীয় সময় শুক্রবার দুপুরে দূতাবাস প্রাঙ্গণে এ প্রতিযোগিতা আয়োজিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের কার্যালয় প্রধান মো.ফরিদ উদ্দিন আহমেদ, শ্রম কাউন্সিলর মো.সারোয়ার আলম, দূতাবাসের দ্বিতীয় প্রেস সচিব মো.ফখরুল ইসলাম ও কাউন্সিলর কাজী নুরুল ইসলাম।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জুনিয়র ও সিনিয়র দুইটি গ্রুপে ভাগ করা হয়। প্রতিযোগিরা দেশের পতাকা, মানচিত্র, গ্রাম বাংলার দৃশ্য ইত্যাদি তুলে ধরেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
