২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে প্রবাসীদের বিজয় দিবস উদযাপন

জাপানে বিজয় দিবস উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাপান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2017, 03:01 PM

Updated : 11 Oct 2022, 02:50 PM

শনিবার দেশটির রাজধানী টোকিওতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে এ উৎসব হয় বলে দূতাবাসের কর্মকর্তা শিপলু জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

স্থানীয় সময় সকালে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের কথা তুলে ধরতে হবে। দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।”

মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করার পর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনান রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জাইকার ভাইস প্রেসিডেন্ট হিদেতোশি ইরিগাকি, জাপান-বাংলাদেশ সোসাইটির সভাপতি রাষ্ট্রদূত মাতসুহিরো হরিগুচি ও জাপান প্রবাসী নেতা-কর্মীরা।

সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্ববোধক গান, কবিতা ও ছড়া আবৃত্তি করেন প্রবাসী বাঙালিরা। এতে অংশ নেয় ‘কালচারাল একাডেমি’ ও ‘উত্তরন বাংলাদেশ সাংস্কৃতিক দল’। 

এবছর দূতাবাসের পক্ষ থেকে প্রথমবারের মতো ‘রাষ্ট্রদূত পুরস্কার’ দেওয়া হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!