কাতারে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে বাংলাদেশিরা
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষ্যে ‘কাতার রেড ক্রিসেন্ট সোসাইটি’ আয়োজিত উৎসবে অংশ নিয়েছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা।
শনিবার রাজধানী দোহার আল আহলি স্টেডিয়ামে বাংলাদেশ ছাড়াও এতে অংশ নেয় ভারত, নেপাল, ফিলিস্তিন, সিরিয়া ও ফিলিপাইন কমিউনিটি।
পুরুষ, মহিলা ও শিশুদের বয়সভিত্তিক তিনটি বিভাগে ম্যারাথন ও ইনডোরে খেলাধুলার বিভিন্ন আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
বাংলাদেশি দর্শকরা গ্যালারিতে ব্যানার, বেলুন ও জাতীয় পতাকা হাতে নিয়ে উপস্থিতি ছিলেন।
‘বাংলাদেশ কমিউনিটি’র আহ্বায়ক আনোয়ারা হোসেন আকনসহ কমিটির সদস্য আমিনুল হক, নূর মোহাম্মদ নূর, শফিকুল ইসলাম প্রধান ও আহমদ মালেক উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিভিন্ন কমিউনিটি ও বিজয়ীদের ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
