যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশিয়ানদের সম্মেলন
যুক্তরাষ্ট্রে ‘অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকান লেবার (এসাল)’-এর দশম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় শনিবার নিউ ইয়র্ক সিটির ডাউন টাউনে গ্রাউন্ড জিরোর কাছে একটি মিলনায়তনে ‘সাউথ এশিয়ানস ইন আমেরিকা- উই আর স্ট্রংগার টুগেদার’- এ স্লোগানে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সম্মেলনে গত বছরের কার্যক্রম উপস্থাপন করেন ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সম্মেলন কমিটির চেয়ার ও এসালের লাইফ মেম্বার কৃষরুদ্র। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির স্পিকার চার্ল ই হেস্টাই।
প্রতিনিধি পরিষদে অর্থনৈতিক সেবা কমিটি ও গভর্নমেন্ট রিফর্ম কমিটির সদস্য কংগ্রেসওম্যান ক্যারলিন মেলনি অনুষ্ঠানে বলেন, “সামনের বছরের নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিপুল বিজয় দিতে হবে। আর তেমন বিজয় পেতে ইমিগ্র্যান্টদের সহযোগিতা দরকার। এসালের মতো সংগঠনের ব্যানারে এখন থেকেই ভোটারদের সজাগ করতে হবে।”
মাফ মিসবাহ উল্লেখ করেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, আফগানিস্তান, বার্মা ও নেপালের ইমিগ্র্যান্টদের এই সংগঠনের বেশ কয়েকটি চ্যাপ্টার রয়েছে জর্জিয়া, মিশিগান, পেনসিলভেনিয়া, নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে। এছাড়াও এ সম্মেলনে এসেছেন ম্যারিল্যান্ড ও ইলিনয় অঙ্গরাজ্য থেকেও।
তিনি আরও উল্লেখ করেন, সামনের দিনে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস, আরিজোনা, ওয়াশিংটন, ভার্জিনিয়াতেও চ্যাপ্টারের পরিকল্পনা রয়েছে। ক্রমান্বয়ে এসালকে অন্যতম একটি শক্তিশালী সংগঠনে পরিণত করা হবে মার্কিন রাজনীতিতে দক্ষিণ এশিয়ানদের অবস্থান সুসংহত করতে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেট কম্পট্রোলার থমাস দিনাপলি, নিউ ইয়র্ক সিটি পাবলিক অ্যাডভোকেট ল্যাটিসিয়া টিশ জেম্স, নিউ ইয়র্ক সিটি কম্পট্রোলার স্কট স্ট্রিঙ্গার, নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট ৩ থেকে নির্বাচিত কংগ্রেসম্যান থমাস সুয়াজি, নিউ ইয়র্ক স্টেট সিনেটর রেক্সনি পারসউদ ও স্টেট সিনেটর হোযে হ্যামিলটন।
এছাড়া ছিলেন অ্যাসেম্বলিম্যান (ব্রঙ্কস) মাইকেল এ ব্ল্যাক, অ্যাসেম্বলিম্যান ফেলিক্স ওটিজ, অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন, অ্যাসেম্বলিম্যান এলিসা এল হান্ডম্যান, অ্যাসেম্বলিম্যান জেমিক উইলিয়ামস, অ্যাসেম্বলিওম্যান ডায়না সি রিচার্ডসন, অ্যাসেম্বলিওম্যান ট্রিমানি রাইট, সিটি কাউন্সিলম্যান রোরি ল্যাঙ্কম্যান ও কাউন্সিলম্যান ব্যারি গডেনচিক।
এ প্যানেলে মডারেটরের দায়িত্বে ছিলেন অ্যাসাল মিশিগান চ্যাপ্টারের প্রেসিডেন্ট মো.রাব্বি আলম।
এছাড়া ‘দ্য চ্যালেঞ্জেস অ্যান্ড সিগনিফিকেন্স অব অর্গানাইজিং আওয়ার ইউথ’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন এনওয়াইসি চ্যাপ্টারের কোয়ালিশন অব ব্ল্যাক ট্রেড ইউনিয়নিস্ট চার্লস জেনকিনস, লেবার কাউন্সিল ফর ল্যাটিন আমেরিকান অ্যাডভান্সমেন্ট এনওয়াইসি চ্যাপ্টারের প্রেসিডেন্ট এডোয়ার্ড রোজারিও ও গভর্নস সিনিয়র লিডারশিপ টিম এক্সিকিউটিভ চেম্বারের জেনিফার রাজকুমার।
এছাড়া অংশ নেন কুইন্স কাউন্টি ইয়ং ডেমোক্রেটসের ভাইস প্রসিডেন্ট এন্টিনিও আলফান্সো, কাউন্সিলম্যান ডোনোভান রিসার্ডসের এক্সিকিউটিভ অ্যাসিসটেন্স মালিক স্যান্ডার্স ও নিউ ইয়র্ক স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ১৯-এর সিনেটর জেমস স্যান্ডার্সের ইকোনমিক ডেভোলপমেন্ট ডাইরেক্টর ল্যাটিয়া ব্যাঞ্জামিন।
মডারেটরের দায়িত্বে ছিলেন এসালের ন্যাশনাল অ্যাসোসিয়েট পলিটিক্যাল ডিরেক্টর জামিলা এ উদ্দিন। সেমিনারে যুবকদের সুসংগঠিত করার উপায় ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা শেষে সুপারিশনামা পেশ করেন প্যানেলিস্টরা। নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের দিক নির্দেশনার কথাও বলা হয় সেমিনারে।
কনভেনশনের শুরুতে শপথ বাক্য পাঠ করান এসাল স্ট্যাটেন আইল্যান্ড চ্যাপ্টারের ইয়ুথ কমিটির ফাতিন ইশতিয়াক। অভ্যর্থনায় ছিলেন রিসিপশন কমিটির চেয়ার ও এসালের স্ট্যাটেন আইল্যান্ড চ্যাপ্টারের প্রেসিডেন্ট নিথিয়া চ্যাটার্জি।
এছাড়া রেজিস্ট্রেশনের দায়িত্বে ছিলেন কমিটির চেয়ার মোশাররফ চৌধুরী। অন্যান্য দায়িত্বে ছিলেন মাসুদ রহমান, আনোয়ার উদ্দিন ও অ্যাশলি রাজাকারুনাসহ অ্যাসালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
