২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগের শোকসভা

প্রয়াত মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক ও মেয়র আনিসুল হক স্মরণে শোকসভা করেছে ‘প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই), কানাডা শাখা’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অখিল সাহা, কানাডার টরন্টো থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2017, 09:30 AM

Updated : 12 Apr 2022, 12:53 AM

স্থানীয় সময় ৩ ডিসেম্বর রোববার বিকালে কানাডার টরন্টোতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্তিতি নিয়ে আলোচনা ও সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়।

সভায় গৃহীত শোকপ্রস্তাবে বলা হয়, “মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ আ ফ ম মাহবুবুল হকের জীবন ছিল শ্রমজীবী মানুষের মুক্তির রাজনীতি, সমাজতন্ত্রের জন্য নিবেদিত। তিনি প্রবাসে বসেও মানুষের মুক্তির স্বপ্ন থেকে পিছিয়ে আসেননি এবং তিনি রাজনীতির সাথে যুক্ত থাকতেন। তাঁর মৃত্যুতে দেশের প্রগতিশীল আন্দোলন ও শ্রমজীবী মানুষের আন্দোলন ক্ষতিগ্রস্থ হয়েছে।”

এছাড়াও সংগঠনটি ঢাকা উত্তরের মেয়র ব্যবসায়ী আনিসুল হকের মৃত্যুতে শোক জানিয়েছে।

পিডিআই-এর পক্ষ থেকে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎরঞ্জন দে উভয় ব্যক্তির মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে বলে উল্লেখ করে শোক প্রকাশ করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!