ইতালিতে মহিলা আ.লীগের ‘বিজয়ফুল’ কর্মসূচি
ইতালির রোমে একাত্তরের মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয় দিবস উপলক্ষে ‘বিজয়ফুল’ কর্মসূচি পালিত হয়েছে।
স্থানীয় সময় শনিবার ‘বিজয় ফুল বিজয়ের গৌরবকে সমুন্নত রাখবে’-এ স্লোগানের মধ্য দিয়ে বিজয়ফুল উদযাপন করে ইতালী মহিলা আওয়ামী লীগ।
একে অপরকে লাল সবুজের ব্যাজ পরিয়ে দেওয়ার মধ্য দিয়ে উদ্বোধন করা হয় বিজয়ফুল কর্মসূচি।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহ সভাপতি কে এম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহম্মদ ঢালী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি হাবীব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু ও মহিলা সম্পাদিকা মলি জামান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
